Main Menu

মুন্নি হত্যায় মামলা, ঘাতক ইয়াহিয়া পলাতক

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে স্কুল ছাত্রী হুমায়ারা আক্তার মুন্নী নিহতের ঘটনায় মামলা করেছেন মুন্নীর মা রাহেলা বেগম। সোমবার বিকেলে ইয়াহিয়া ও তানভীরের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিন জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলাটি করেন তিনি।

পুলিশ মামলার অন্যতম আসামী তানভীরকে গ্রেফতার করলেও প্রধান আসামী ইয়াহিয়া এখানো গ্রেফতার হয়নি। তাকে গ্রফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, দিরাইয়ের চাঞ্চল্যকর মুন্নী হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অন্যতম আসামী তানভীরকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ইয়াহিয়াকে গ্রেফতারে ডিবি, এসবিসহ ইন্টেলিজেন্স টিম কাজ করছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এদিকে মুন্নির মা রাহেলা রাহেলা বেগম প্রধান আসামী ইয়াহিয়াকে দ্রুত গ্রেফতারের দাবী জানিযেছেন।

উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর শনিবার রাত আটটার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকায় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী হুমায়ারা আক্তার মুন্নী নিহত হয়। এসময় ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুন্নী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন। সিলেট নেওয়ার পথে মুন্নী আক্তারের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed