বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বাগান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বিপ্লব কুমার শীল (৪৫) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ধুপাড়হাট গ্রামের মৃত যতীন্দ্র কুমার শীলের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে ছেড়ে আসা মাইক্রোবাস (ঢাকা-মেট্টো-গ-১৪-৮৩৪৫) ঢাকা-সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সুরমা পরিবহনের (ঢাকা-মেট্টো-ব-১১-৬৭২২) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বিপ্লব কুমার শীল (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় সুমা রাণী চন্দ্র (২৫), লক্ষী রানী শীল (৩৫), হ্যাপী শীল (২৭), সুমিতি রানী শীল (৭০), জিতু মিয়া (৭০) আহত হন। আহতদের প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়েছে।
বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক জানান, ঘটনার পরপর নিহতের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed