Main Menu

ঢাবি সাংবাদিকের উপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন কালে দৈনিক ইত্তেফাক পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির কানন এর উপর ৩ কর্মকর্তার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শাবি প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ আল মুনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ২০৬ নম্বর কক্ষে তিন কর্মকর্তার হামলায় আহত হন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির কানন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামলাকারী সেকশন অফিসার মো. নিজাম উদ্দিন, মো. আহসানুল কবির ও রেজিস্ট্রারের ব্যক্তিগত পিএস শেখ মো. গিয়াস উদ্দিন কর্মকর্তাদের অফিস ফাঁকির সংবাদ সংগ্রহের ছবি তুলতে গেলে উপরোক্ত কর্মকর্তারা বাধা দেন এবং হামলা চালান যা স্বাধীন মত প্রকাশের জন্যে হুমকী। এ ধরনের গর্হিত কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Share





Related News

Comments are Closed