বাহুবলে স্বাস্থ্য সহকারীদের বাইসাইকেল প্রদান
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বাস্থ্য সহকারীদের বাইসাইকেল ও চা-শ্রমিকদের মাঝে ঔষধ বিতরণ করলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক শামীনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের আহবায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী, উপজেলা প্রকৌশলী মনিরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শামীম আহমেদ, বিশিষ্ট মুরুব্বী হুদ্দা মিয়া, উপজেলা সন্ত্রাস দূর্নীতি প্রতিরোধ কমিটির অর্থ সম্পাদক আব্দাল মিয়া আখঞ্জী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হরিপদ বসু, স্বাস্থ্য সহকারি আবু বক্কর ছিদ্দিক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ুন রশিদ রিমন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী স্বাস্থ্য সহকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারী বরাদ্দের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আপনাদের সাইকেলগুলো প্রদান করলাম। এগুলোর সদ্ব্যবহারের মাধ্যমে আপনারা প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। তিনি আরো বলেন, বাংলাদেশের কোথাও চা শ্রমিকদের আলাদা ভাবে সরকারি ঔষধ বরাদ্দ দেয়ার ব্যবস্থা নেই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ ভাবে বরাদ্দ এনে দীর্ঘদিন ধরে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ঔষধসমূহ বাগানের ডিস্পেনসারীর মাধ্যমে বিতরণ করছি। এর আগে সকালে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৌর বিদ্যুৎ, এক্সরে মেশিন এবং কেএমসি কর্ণার উদ্বোধন করা হয়।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed