Main Menu

গলাচিপায় ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সজিব খান, গলাচিপা, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর গলাচিপা ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয়েছে। গত সোমবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গলাচিপায় তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করেন প্রধান অতিথি আখম জাহাঙ্গীর হোসাইন এমপি।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুস সত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটো, বিআরডিবি’র চেয়ারম্যান হাজী মজিবুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মলয় দত্ত, আটখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান প্রমূখ।
সভা শেষে আখম জাহাঙ্গীর হোসাইন মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করার জন্য ৪২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ তুলে দেন।

Share





Related News

Comments are Closed