Main Menu

অগ্নিসেতু গণবি শাখার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : “অগ্নিসেতু” বেসরকারি বিশ্ববিদ্যালয় এ অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের উন্নত সাহিত্য চর্চায় আগ্রহী করে তুলে প্রকৃত মানুষ রুপে গড়ে তোলার প্রত্যয়কে সামনে রেখে জন্ম হয় “অগ্নিসেতু” এর।দেশে বেশ কয়েক টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ এক যোগে প্রচার হয় অগ্নিসেতুর সাহিত্য পত্রিকা।
কিন্তু এই ধারাবাহিকতার বাহিরে এসে “রক্তের গ্রুপ জানুন শীতার্তদের সাহায্য করুন” এই স্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয় এর অগিসেতুর সদস্যরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতি সৌধে বিনা মূল্যে মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে এবং শীতার্ত দের জন্য অর্থ সংগ্রহ করে। স্মৃতিসৌধে গেটের সামনে সকাল ৬ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত করে তাদের এ কার্যক্রম। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অগ্নিসেতু এর সম্পাদক অরুপ দাস শ্যাম ও উপদেষ্টা রাশেদ শাহরিয়ার সহ অগ্নিসেতু গণ বিশ্ববিদ্যালয় এর সদস্যগণ। অগ্নিসেতুর উপদেষ্টা রাশেদ শাহরিয়ার বলেন- “অগ্নিসেতু গণ বিশ্ববিদ্যালয় শাখা এর আগেও বন্যার্ত দের জন্য অর্থ সংগ্রহ করে তা যথাযথ ভাবে তাদের হাতে পৌছে দেয়” ।এছাড়া সামাজিক উন্নয়নমূলক নানা কাজ করে অংশগ্রহণ করে তারা।
অগ্নিসেতুর সদস্য শর্মীলা ইসলাম শিমু বলেন- ” আমরা মানুষের জন্য কিছু করতে পেরে গর্ববোধ করছি এবং এমন কাজের সাথে সারা জীবন লেগে থাকতে চাই “। সবার এখন একটা ই প্রত্যাশা শীতে যেন কষ্ট না পায় আমাদের দেশের মানুষ তাই তারা শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করার জন্য অর্থ সংগ্রহ করছে।
উল্লেখ্য, অগ্নিসেতু গণ বিশ্ববিদ্যালয় শাখা সব সময় ই অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং তারা শীতার্তদের জন্য শীত বস্ত্র বিতরণের জন্য টাকা সংগ্রহ করছে এবং এর আগেও বন্যার্তদের ত্রাণ বিতরণ করেছে অগ্নিসেতু গণ বিশ্ববিদ্যালয় শাখা।

Share





Related News

Comments are Closed