সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদ মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক
বৈশাখী নিউজ ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ একমাস চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজিউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মঙ্গলবার সকালে মারা যান তিনি।
এমপি গোলাম মোস্তফার প্রথম জানাজার নামাজ সংসদ ভবনে এবং দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডীপুরে অনুষ্ঠিত হবে।
গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও চালকসহ চারজন আহত হন। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিত্সা দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়।
এই সংসদীয় আসনের সাবেক এমপি মনজুরুল ইসলাম লিটন আততায়ীর হাতে খুন হওয়ার পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান গোলাম মোস্তফা। এ বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের এই সাবেক চেয়ারম্যান।
প্রধানমন্ত্রীর শোক
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed