Main Menu

অতিথি পাখির কলকাকলীতে মুখর মৌলভীবাজার

Manual8 Ad Code

মিফতা তালুকদার: শীতের আগমনের শুরুতেই মৌলভীবাজার জেলার হাওড়গুলো অতিথি পাখির কলকাকলীতে হয়ে উঠেছে মুখরিত। দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য আর অতিথি পাখি দেখার জন্য এসব এলাকায় বাড়ছে পর্যটকদের আগমনও। শান্ত জলরাশি আর লাল শাপলার গালিচার মাঝে উড়ে চলা অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত চারপাশ।

বাহারি রঙের এসব অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটি যে কারো মনকে করে তুলে আন্দোলিত। শীত মওসুমে প্রকৃতির অপরূপ অলঙ্কার হয়ে ওঠা এ অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়ে চলার দৃশ্য দেখে মনে হয় যেন জলরঙে আঁকা ছবি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম ও শহরের সব বয়সী মানুষ মুগ্ধতার আবেশে দেখছে জলাশয় ও অতিথি পাখির যোগসূত্রের এই নৈসর্গিক দৃশ্য।

Manual2 Ad Code

আমাদের চিত্তানন্দের উপাদান এই পাখিরা কিন্তু জীবন ও জীবিকার আশায় হাজার-অযুথ পথ পাড়ি দিয়ে উড়ে আসে আমাদের দেশে, আর এত পথ পাড়ি দিয়েও শেষ রক্ষা হয় না, আমাদের একটু বেআইনি ক্ষুদ্র আনন্দের শিকার হয়ে দিতে হয় ওদের প্রাণ ।এসব নিরিহ পাখিদের প্রাণ রাচাতে বাংদেশের সর্ববৃহৎ হাওড় কুলাউড়া উপজেলার হাকালুকী মৌলভীবাজার ও রাজনগরের কাউয়াদীঘি, পাখিউড়া এবং শ্রীমঙ্গলের বাইকা বিলের অভয়াশ্রমসমৃদ্ধ হাইল হাওড় অতিথি পাখির জন্য আকর্ষণীয় জলাশয়।

Manual7 Ad Code

অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হাওড় ও হাওড়-তীরবর্তী গ্রামগুলো। সবচেয়ে বেশি অতিথি পাখি আসে দেশের বৃহত্তম হাওড় হাকালুকীতে জীববৈচিত্র রক্ষায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুরো হাওরে গড়ে তুলেছে অভায়শ্রম।
জানা গেছে, হাকালুকী হাওরে অতিথি পাখির অবাধবিচরণের জন্য পরিবেশ অধিদফতরের বাস্তবায়নাধীন কোস্টল ওয়েটল্যান্ড এন্ড বায়োডাইভারসিটি ম্যানেজম্যান্ট প্রজেক্ট পাখির জন্য ১৪টি অভয়াশ্রাম তৈরি করেছে এবং শ্রীমঙ্গলের হাইল হাওরে আইপ্যাকের তত্ত্বাবধানে ম্যাচ প্রজেক্ট অতিথি পাখির জন্য অভয়াশ্রম তৈরি করেছে।

Manual2 Ad Code

হাড় কাঁপানো শীতের মাঝে একটু উষ্ণতার পরশ পেতে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর উত্তর আমেরিকা, সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। মূলত অতিথি পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে। শীত এলেই জেলার বিভিন্ন জলাশয়, ছোট বড় বিল, হাওরগুলো মুখরিত হয়ে উঠে বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের পাখিতে। আদর করে আমরা সেগুলোকে বলি অতিথি পাখি । এসব অতিথিদের মিছিলে আছে সরালি, দেশীয় বক, বালিহাঁস, খয়রা চখাচখি, বুনোহাঁস, সারস, পানি কাউর, পানকৌড়ি অন্যতম ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code