Main Menu

গোলাপগঞ্জ মুক্ত দিবস আজ

গোলাপগঞ্জ প্রতিনিধি : আজ ১২ডিসেম্বর গোলাপগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা সদর পাক হানাদার মুক্ত হয়।

দীর্ঘ ৯ মাস বাঙালী জাতি পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে লড়াই করে দেশ স্বাধীনের ৪ দিন পূর্বে গোলাপগঞ্জ উপজেলা থেকে পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়।

১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জে লাল সবুজের পতাকা উত্তোলণ করেন পৌর এলাকার রণকেলী দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জিএন চৌধুরী হুমায়ুন। এ সময় গোলাপগঞ্জবাসী বিজয়ের আনন্দে উৎফুল্ল হয়ে বিভিন্ন স্থানে বিজয়ের মিছিল বের করেন।

এদিকে, বিগত বছরগুলোর ন্যায় এবারও গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ১১টায় একটি আনন্দ শোভাযাত্রা, বেলা ২টায় আলোচনা সভা ও পরে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় গোলাগঞ্জের স্বাধীনতা প্রিয় মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সবাইকে উপস্থিত থাকার জন্য মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শফিকুর রহমান অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed