কমলগঞ্জে এক রাতে চারটি ঘরের দরজা ভেঙে চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে চারটি ঘরের দরজা ভেঙে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত রোববার গভীর রাতে আদমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমানের উত্তরভাগস্থ বাড়ীতে বসতঘরের দরজা ভেঙে দুর্বত্তরা ২টি মোবাইল সেট, স্বর্ণালংকার, কাপড় চোপড় ও নগদ টাকা নিয়ে যায়। মুহিবুর রহমানের ছোট ভাই ছাত্রলীগ নেতা এম, মুহিতুর রহমান জানান, তিনি ফজরের নামাজ পড়তে ভোর রাতে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো ও দরজা খোলা দেখে সহোদরদের ডেকে তুলেন।
ঘরের মালিক মুহিবুর রহমান বলেন, এ দিন তিনি এলাকায় একটি দোয়া মাহফিলে গভীর রাত পর্যন্ত অবস্থান করছিলেন। তার ভগ্নিপতি হত্যা মামলার আসামী যারা এখনো গ্রেফতার হয়নি তারাই তাকে প্রাণে মারার উদ্দেশ্যে তার বাড়ীতে দরজা ভেঙে প্রবেশ করে তাকে না মারতে না পেরে এ ঘটনা ঘটাতে পারে।।
স্থানীয় ইউপি সদস্য বসির বক্স জানান, এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed