কমলগঞ্জে রনজিত পাজাম ফসলের শস্য কর্তন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার চন্ডীপুর এলাকার বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে কৃষক আবুল কালাম আজাদের জমিতে ফলনকৃত রনজিত পাজাম ধানের ফসলের শস্য কর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শস্য কর্তন করেন মৌলভীবাজার জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: শামসুদ্দিন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো: আব্দুল মালিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিলাস সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক লাল সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবাতন সিংহ, কৃষক মো: সেলিম মিয়া, কুতুব মিয়া, আলাল মিয়া, হেলাল আহমদ প্রমুখ।
রনজিত পাজাম প্রতি বিঘায় ২০মন ফসল হওয়ার সম্ভাবনা বলে আশা প্রকাশ করেছেন চন্ডীপুর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed