ছুটি শেষে গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ছুটি শেষে আজ মঙ্গলবার (৫ডিসেম্বর) থেকে প্রত্যেক বিভাগের ক্লাশ-পরীক্ষা ফের শুরু হয়েছে।
মঙ্গলবার ক্লাস শুরু হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা নেই। বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, ফুসকাচত্বর, বকুলতলা, মিডিয়া চত্তর কিংবা প্রধান গেটেও শিক্ষার্থীদের তেমন পদচারণা চোখে পড়েনি।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। যারা ক্যাম্পাসে এসেছেন, তাদের অনেকেই শুভেচ্ছা বিনিময় করে কাটিয়েছেন।
জানা গেছে সেমিস্টার ফাইনাল ও শীতকালীন অবকাশে এবারই প্রথম দীর্ঘ বিরতি পেল শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি চলছে। এছাড়াও সকল বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাশ চলছে। বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীরা বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন।
সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী সাগর কাঞ্জিলাল জানান, অনেক দিন পর ক্যাম্পাসে এসে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভাল লাগছে। তবে ক্লাশের চেয়ে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময়ই বেশি হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে ২৮ দিনের দীর্ঘ ছুটি ছিল।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed