কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : দুর্গম এবং দুরবর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতে আসা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র-মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে বাইসাইকেল বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
ইউপি সদস্য সুনীল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি গৌরাঙ্গ দাশ, ইউ,পি সদস্য মো: নওরুজ মিয়া প্রমুখ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed