Main Menu

বালাগঞ্জে একই দিনে দুই যুবকের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: বালাগঞ্জে একই দিনে দুইজন আত্মহত্যা করেছেন। রোববার সকালে বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী রিপন দাস ও সন্ধ্যায় একটি ঔষুধ কোম্পানীর রিজপ্রেজেন্টিভ আনিস রহমান আনিস আত্মহত্যা করেছেন।

জানা যায়, বালাগঞ্জ বাজারের বাসষ্টেশন এলাকার ব্যবসায়ী রিপন দাস (৩৩) রোববার ৩ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টায় তার দোকানেই ফ্যানের সাথে গামছা দিয়ে পেছিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যু সংবাদ পেয়ে বাজারের ব্যবসায়ীসহ এলাকার লোক জড়ো হোন। পরে খবর পেয়ে ১১ টার দিকে বালাগঞ্জ থানার ওসি তদন্ত আবুল বাশার বদরুজ্জামান ও এস আই অপু দাস গুপ্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে। পরে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওইদিন বিকালে লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। রিপন দাস এক কন্যা সন্তানের জনক। তার বাড়ি ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের রঘুপুর গ্রামে। দীর্ঘদিন ধরে রিপন দাস বালাগঞ্জ বাজারে থেকে ব্যবসা করছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি জিডি ও অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্সের নবীনগরে আনিসুর রহমান আনিস (৩৭) নামে এক রিপ্রেজেন্টিভ সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যার আগে একটি চিরকুটে তার মৃত্যুর জন্য কোম্পানী ও নিজের স্ত্রীকে দায়ী করেছেন। আনিসের বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়। তিনি ফারিয়া বালাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ ৭ বছর ধরে বালাগঞ্জে এসকেএফ এর বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন। আনিসের বাবা ও পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed