কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাফিদ মিয়া (১০৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ইসলামপুর গ্রামীণ ব্যাংকের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ইসলামপুর গ্রামের মৃত হিমান আলীর ছেলে ও মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীর বড় ভাই।
জানা গেছে, ছাফিদ মিয়া শনিবার বিকালে বাড়ির সামনে সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খাঁন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed