Main Menu

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা মুর্শেদ চৌধুরী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুর্শেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, মুর্শেদকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ সদর থানার এসআই মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুর্শেদ একটি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।’

সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed