বিয়ানীবাজারে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) নতুন কমিটি গঠিত হয়েছে। সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা, বিয়ানীবাজার বার্তা ২৪.কম সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক ও সিলেটের সকাল ডটকমের বিয়ানীবাজার প্রতিনিধি ছাদেক আহমদ আজাদকে সভাপতি এবং সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক, পূর্ব সিলেট নিউজ ২৪.কম সম্পাদক ও দৈনিক শুভ প্রতিদিনের বিয়ানীবাজার প্রতিনিধি শাহীন আলম হৃদয়কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ৩ বছর মেয়াদী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ফয়জুল হক শিমুল (সম্পাদক- সাপ্তাহিক সময় চিত্র), সহ সাধারণ সম্পাদক মাসুম আহমদ (সম্পাদক- সাপ্তাহিক সম্ভাবনা), অর্থ সম্পাদক সুয়াইবুর রহমান স্বপন (প্রতিনিধি দৈনিক যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জসিম উদ্দিন (প্রতিনিধি দৈনিক বিজয়ের কণ্ঠ), নির্বাহী সদস্য সজীব ভট্টাচার্য্য (প্রতিনিধি দৈনিক শ্যামল সিলেট), নির্বাহী সদস্য মিলাদ মো. জয়নুল ইসলাম (প্রতিনিধি দৈনিক সবুজ সিলেট ও মানবজমিন), নির্বাহী সদস্য শাবুল আহমদ (প্রতিনিধি দৈনিক সংবাদ ও নির্বাহী সম্পাদক বিয়ানীবাজারনিউজ২৪.কম), নির্বাহী সদস্য জহির উদ্দিন (সাপ্তাহিক আগামী প্রজন্ম), নির্বাহী সদস্য তোফায়েল আহমদ (প্রতিনিধি দৈনিক জালালাবাদ ও প্রকাশক বিয়ানীবাজার টাইমস.কম)।
এছাড়া বিআরইউ’র সম্মানীত সদস্য মনোনীত করা হয়েছে সিনিয়র সাংবাদিক এম হাসানুল হক উজ্জল (স্টাফ রিপোর্টার চ্যানেল এস ও প্রতিনিধি দৈনিক ইনকিলাব), শরিফুল হক মনজু (প্রবাসী সাংবাদিক), এনায়েত হোসেন সোহেল (প্রবাসী সাংবাদিক), আব্দুল খালিক (প্রতিনিধি দৈনিক ইত্তেফাক), রাজু ওয়াহিদ (প্রতিনিধি দৈনিক উত্তরপূর্ব), মুকিত মুহাম্মদ (নির্বাহী সম্পাদক- পূর্বসিলেটনিউজ২৪.কম) ও ফয়সল মাহমুদ (প্রবাসী সাংবাদিক)।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed