Main Menu

ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে মূছা আহমদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামের সাফিক আহমদের ছেলে। রবিবার সকালে মূছাদের বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা যায়, রবিবার সকালে মূছাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তার লাশ পাওয়া যায়।

ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed