Main Menu

বিশ্বনাথে অস্ত্রসহ দুই ডাকাত আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথের দেওশলস বাগিচা বাজার এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে রিভলবার ও চাকুসহ দুই ডাকাতকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার শক্তিয়ার গাঁওয়ের ফয়েজুর রহমানের ছেলে মোসাদ্দেক হোসেন (২৩) ও ওয়াসিদ উল্লাহর ছেলে শাহিক (২৯)।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিশ্বনাথসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে লিপ্ত ছিল বলে জানিয়েছে।
উদ্ধারকৃত বিদেশী রিভলবার ও চাকুসহ গ্রেফতারকৃত আসামীদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed