Main Menu

টঙ্গীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে তার চাচাতো ভাই। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভোরে এ ঘটনা ঘটে। সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ঘাতক চাচাতো ভাই আবু বক্করকে আটক করেছে পুলিশ।

নিহত মো. ইয়াছিন ডাউল ব্যবসায়ী। তিনি টঙ্গীর সিরাজউদ্দিন স্কুলের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার পিতার নাম নুরুল ইসলাম। তিনি মুক্তিযোদ্ধা মার্কেটে ডাউলের ব্যবসা করতেন।

Share





Related News

Comments are Closed