Main Menu

সাভারে ফ্যানে ঝুলে এসআইয়ের আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে সাভার মডেল থানার ভেতরে কোয়ার্টার থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

তাহমিনার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তানভির হোসেন তাহা (৫) ও মাহেরা (৩ মাস) নামে তার দুটি সন্তান রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি। তাছাড়া আত্মহত্যার আগে কোনো চিরকুট রেখে গেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তাহমিনা যখন আত্মহত্যা করেছেন, তখন পাশের কক্ষে স্বামী দুই সন্তানকে নিয়ে টিভি দেখছিলেন। স্বামী মোবারক হোসেন বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না, খুবই সুসম্পর্ক ছিল। তবুও কেন সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।’

Share





Related News

Comments are Closed