জৈন্তাপুরে কুয়া থেকে পাথর শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে এক পাথর শ্রমিকের লাশ কুয়া হতে উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ২২ নভেম্বর শ্রীপুর পাথর কোয়ারীতে কাজের উদ্দেশ্যে আসে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কালীজুরী গ্রামের আব্দুল হাসিমের ছেলে পাবুল নুর (৩২)। সে জাফলংয়ের আসামপাড়া আদর্শগ্রামে বসবাস করে।
সে গত বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হতে বের হয়ে আর ফিরে যায়নি। পরিবারের অন্যান্য সদস্যরা অনেক স্থানে খোঁজা খুজি করেও তাকে না পেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডয়েরী করে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় আসামপাড়া আদর্শগ্রাম স্কুল সংলগ্ন কুয়া থেকে পানি তুলতে গেলে এক জুড়া জুতা ভাঁসতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষনিক ভাবে ঘটনাটি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে জুতার সূত্র ধরে নিখোঁজ শ্রামিকের লাশ উদ্ধারের জন্য জৈন্তাপুর ফায়ার সর্ভিস ষ্টেশনে খরব দেয়।
ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় ৬৫ফুট গভীর কুয়া সেচ দিয়ে রাত সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এবিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির জানান- খবর পেয়ে আমরা সকল ধরনের প্রস্ততি গ্রহন করে লাশ উদ্ধার করি। সুরতহাল রির্পোট তৈরী করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি নিছক দূর্ঘটনা। থানায় ইউডি মামলা করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed