সিলেটে টিলা কেটে মার্কেট নির্মাণ, ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদরের ইসলামপুর বাজারে টিলা কেটে মার্কেট তৈরির অভিযোগে ভূমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ’অভিযুক্ত সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী ইশতিয়াক আহমদ মার্কেট তৈরির জন্য বেশ কিছুদিন ধরে ভবনের পেছনের একটি টিলা কাটাচ্ছিলেন।’
এ কারণে পরিবেশ আইনে মামলা দায়ের করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed