Main Menu

কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশপ্র্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদযাপনে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মাল্টিপারপার্স অডোটরিয়ামে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, স্কাউটস ও রোভার, পুলিশ, আনসার ও ভিডিপি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল, সর্বস্তরের জনতা অংশগ্রহণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশাল আকৃতির একটি জাতীয় পতাকা নিয়ে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভিন্ন রুপ পায়। পরে জেলা পরিষদ মাল্টিপারপার্স অডোটরিয়ামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ সরকারি কর্মকর্র্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক. স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed