মৌলভীবাজারে ২৯০ পিচ ইয়াবাসহ আটক ৪
শ্রীমঙ্গল প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানে মৌলভীবাজার সদর থানাধীন চৌমুহনা এলাকা থেকে ২৯০ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুত্রবার বিকালে সদর উপজেলার চৌমুহনা পয়েন্টের পূর্বে শমসেরনগর রোডস্থ’ ছামি প্লাজা বিল্ডিং এর উত্তর পার্শ্বে সাগরিকা রেস্টুরেন্ট এর সামনে হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোরা মাতারকাপন এলাকার মৃত ওয়াকিব মাস্টারের পুত্র মো: জাবেদ রহমান (২২), আব্দুল হান্নানের পুত্র মো: মাহবুবুর রহমান (২১), সৈয়ারপুর ফরেষ্ট রোড এলাকার মৃত শফিক দেওয়ানের পুত্র মো: মুনসুর দেওয়ান (২৭) ও টিভি হাসপাতাল সড়কের মৃত আব্দুস সালাম এর পুত্র মো: জালাল আহমদ (২৫)।
শুক্রবার রাতে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার সদর থানাধীন থানা এলাকায় মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাদের এহেন কর্মকান্ড এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে আসছিল। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার সদর থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed