নবীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চলখ্যাত দিনারপুর এলাকার পানিউমদা ইউনিয়নের পানিউমদা পূর্বপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সালামত মিয়া (২৪) নামে এক যুবক বিষপান করে ২দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।
সুত্রে জানা যায়, উপজেলার পানিউমদা পুর্বপাড়া গ্রামের শাওন মিয়ার ছেলে সালামত মিয়া পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকালে বাড়ীর সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে। বাড়ীর লোকজন তাকে উদ্বার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে শুক্রবার রাতে মৃত্যু বরণ করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত সালামতের লাশ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed