Main Menu

রংপুর সিটি নির্বাচন: মেয়র পদে আ.লীগ-বিএনপির মনোনয়ন জমা

বৈশাখী নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও বিএনপি মনোনীত কাওসার জামান বাবলা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে আওয়ামী লীগ নেতাদের নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আসেন শরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। সেখানে রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের কক্ষে গিয়ে তার হাতে মনোনয়ন পত্র জমা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার জানতি মন্ডল, তৌহিদুর রহমান টুটুল, রেজাউল ইসলাম মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান শাহীন, মহানগর যুবলীগের আহব্বায়ক সিরাজুম মনির বাসার উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা দুপুর দেড়টায় রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। পরে তৃতীয় তলায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের হাতে মনোনয়ন পত্রটি জমা দেন।

বুধবার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। এজন্য রিটার্নি অফিসারের কার্যালেয়ে সকাল থেকেই মনোনয়ন পত্র দাখিল করতে প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় জমায়। যে কোন পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

Share





Related News

Comments are Closed