শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বড় ভাই মো: আব্দুল কাদিরের (৩২) হাতে ছোট ভাই শাহজাহান (২৬) খুন হয়েছে। এ ঘটনায় বড় ভাই মো: আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে।
নিহত শাহজাহান সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার।
সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করলে ঘটনস্থলেই সে মারা যায়। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ কে এম নজরুল, এস আই নুর হোসেন সংগীয় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসময় শ্রীমঙ্গল থানা পুলিশ বড় ভাই আব্দুল কাদিরকে নিজ বসতবাড়ি থেকে আটক করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদির তার ভাইকে খুনের কথা স্বীকার করে।
এব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে বড় ভাই আব্দুল কাদিরকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed