জাফলংয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ই্উনিয়নের চিতারাই গ্রামে সাথী বেগম (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। সে চিতারাই গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
২২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তার শোবার ঘরে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে দ্রত গোয়াইনঘাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে সাথী বেগমের আত্মহত্যার কারণ জানা যায়নি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed