সুন্দরবনে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলায় সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কয়রা থানার ওসি মো. এনামুল হক।
তিনি বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতের নাম পলাশ মণ্ডল ওরফে গামা (৪০)।
কথিত বনদস্যু মুন্নাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে পুলিশের ভাষ্য। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার ঠিকানা-পরিচয় বলতে পারেনি।
ওসি বলেন, ‘কদিন আগে বনদস্যু পলাশসহ মুন্নাবাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভায়লার খাল এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নাবাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি শুরু করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘণ্টাখানেক বন্দুকযুদ্ধের পর তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ পলাশের লাশ উদ্ধার করে পুলিশ।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed