Main Menu

ছয় দফা দাবীতে কর্মবিরতিতে সিলেটের সওজ শ্রমিকরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তর অফিসে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেছেন শ্রমিক-কর্মচারীরা। ছয় দফা দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে সড়ক ও জনপদ অধিদপ্তরে তালা ঝুলিয়ে দেয়া হয়। রোববার থেকে শুরু হওয়া ৫ দিনের এ কর্মবিরতি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শ্রমিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতিতে সংশ্লিষ্ট অফিসগুলো অচল হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নসহ সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড ২ হাজার ৬৬৭ জন কর্মচারীসহ ৭ হাজার ৫৯ জন কর্মচারীকে চাকরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে অর্ধদিবস এবং মঙ্গলবার থেকে পূর্ণ দিবস তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেছেন সড়ক ও জনপথ বিভাগের সিলেট অফিসের শ্রমিক-কর্মচারীরা।

সিলেটের সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ‘আন্দোলনটা শুধুমাত্র আমাদের অফিসে হচ্ছে না। এটা সারা দেশব্যাপী। তাই আমরা আন্দোলনকারীদের সাথে কোনো আলোচনায় যেতে পারছি না।’

Share





Related News

Comments are Closed