গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগিয়ে ফরিন্দ্র বিশ্বাস (২৩) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। নিহত যুবক জাফলংয়ের পাথর টিলার জুমপাড় এলাকার চন্দ্র বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফরিন্দ্রের স্ত্রী প্রেমন্ত বিশ্বাস’র সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। তারপর অভিমানে বাসা থেকে বের হয়ে সকাল দশটায় বাড়িতে এসে ভাত খায়। এসময় প্রেমন্ত বিশ্বাস ঘুমিয়ে পড়লে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed