Main Menu

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে সিলেটে ট্রাক র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স:) এর আগমনের মাস মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আশেকানে মোস্তফা (স:) সিলেটের উদ্যোগে সোমবার সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ট্রাক র‌্যালী বের হয়। হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম এর দু’আর মাধ্যমে সূচিত র‌্যালীটি সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন আশেকানে মোস্তফা (স:) সিলেটের সভাপতি মাওলানা ইমরান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জইন উদ্দিন, টিবি গেইট মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, স্কুল অব এক্সেলেন্স এর শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, লতিফিয়া হিফজুল কুরআন সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বায়েজিদ আলম, দি কোরআনিক হোম এর শিক্ষক হাফিজ আমির হোসেন, ক্লাসিক ইন্টারন্যাশনাল এর শিক্ষক এম এ মুহিত, সিলেট মহানগর আল ইসলাহ নেতা শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কাজী বুরহান উদ্দিন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, মহানগর তালামীযের সাংগটনিক সম্পাদক আরিফ আহমদ, অফিস সম্পাদক মারুফ আহমদ, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা তালামীযের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, জাবেদ আহমদ, সামির সাকিব, মহব্বত জাহান, সানি প্রমুখ।

Share





Related News

Comments are Closed