শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (sust.edu) প্রকাশ করা হয়েছে।
এছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মোবাইলে SUST<space>RESULT<space>EXAMROLL লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, ভর্তি কমিটির সভাপতি আবদুল গণি প্রমুখ।
এবারের ভর্তি পরীক্ষায় ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়ে।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করেছে ভর্তি কমিটি।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed