জয়পুরহাটে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি পল্লীবালা এলাকা থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সজিব আহম্মেদ (২০) নামের এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, সজিব আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সজিব সদরের দোগাছি ইউনিয়নের ইছুয়া নওয়াপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। সে জয়পুরহাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থী সজিব গত রবিবার বিকেলের পর বাড়ি ফিরেনি। খোঁজ খবর করেও তাকে পাওয়া যায়নি। আজ সোমবার ভোরে স্থানীয় মঙ্গলবাড়ি পল্লীবালা এলাকার জয়নালের পুকুরপাড়ে একটি গাছের ডালে সজিবকে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা সজিব আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed