রাজনগরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।
সোমবার সকালে অভিযানকালে আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, বিদেশী প্রসাধনীর নামে নিজেদের ইচ্ছামত দামে প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলা পরিষদের সম্মুখের মেসার্স রাজু এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, একই অভিযোগে সেন্ট্রাল রোডস্থ নাফিসা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তির্ণ ময়দা রাখার দায়ে মেসার্স সাজ্জাদ ষ্টেশনারী স্টোরকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার সেনিটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা ফনিভূষদেব এবং রাজনগর থানার এসআই নাজমা বেগম।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed