Main Menu

নীলফামারীতে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের জেলা সদরের অঙ্কুর হিমাগার নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই সড়কে আধাঘন্টা যানবাহন বন্ধ ছিল।
নিহত জাহিদ হোসেন জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট গ্রামের তৈয়ব আলীর ছেলে বলে জানান রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। তিনি আরো জানান সে একাই মোটরসাইকেল চালিয়ে জেলা শহরে যাচ্ছিল। পথে দূর্ঘটনায় শিকার হন। কিন্তু কিসের সঙ্গে সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে সড়কের একদিকে মোটসাইকেলটি ও নিহত জাহিদের মরদেহ আরেক দিকে মুখমন্ডল থেথানো অবস্থায় পড়ে ছিল। তার একটি পা ভেঙ্গে গেছে।
সদর থানার ওসি বাবুল আকতার জানান, ঘটনাস্থলটি একটু নির্জন কেউই বিষয়টি টের পায়নি। এক পথচারী বিষয়টি দেখে অবগত করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের গতি খুব বেশী থাকায় কোন কিছুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তবে আশেপাশে কোন অটোরিক্সা বা পিকআপ পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed