ব্রোকারেজ চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তার বাড়ি ঘিরে রাখা হয়েছিল। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। পরে ১২ ঘণ্টার অভিযান শেষে সোমবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাকে গ্রেপ্তার করে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার এসআই মোতাহার বলেন, ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়ের বিরুদ্ধে দুদক আইনে গতকাল রাতে একটি মামলা হয়েছে। মামলা নং ৪৫।
সিলভিয়া ফেরদৌস বলেন, গতকাল রমনা থানায় তারা পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তারের জন্য রোববার রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যান। তিনি দরজা খুলছিলেন না। আজ সকালে তাকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে।
পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed