Main Menu

ঝালকাঠিতে বিএনপির ১৬ নেতাকে মামলা থেকে অব্যাহিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলেজ মোড়ে গাড়ি ভাংচুরের মামলা থেকে আদালত ১৬ জনকে অব্যাহতি দিয়েছে। রোববার দুপুর ১ টার দিকে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল, মিজানুর রহমান মুবিন ও ফয়স্লা খান এবং রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. সঞ্জয় কুমার মিত্র।
আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০১৩ সালের ১৬ নভেম্বর বিকেল ৪ টায় শহরের কলেজ মোড়স্থ সাবেক পৌর চেয়ারম্যান বেলায়েত হোসেন‘র বাড়ির সামনে বিএনপির কর্মী সমাবেশে পুলিশ বাধা দেয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যরিস্টার শাহজাহান ওমর বীরউত্তমকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ লাঠি চার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় ওই দিন রাতে সদর থানার এসআই গৌতম কুমার ঘোষ বাদী হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, সদর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সরদার এলিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, তাজুল ইসলাম তাজু, ছাত্রদল নেতা কেএম জুয়েলসহ ১৬ জনকে নামধারী আসামী করে ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed