শাহজালাল (র.) এর মাজারে ‘জমজম কুপের’ পানির নামে প্রতারণা, তদন্তের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার ‘জমজম’ কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালককে নির্দেশ দিয়েছেন সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালত।
বিষয়টি আদালতের নজরে আনেন এইচ এম আব্দুর রহমান নামের একজন নাগরিক। তিনি নগরীর কদমতলী দরিয়া শাহ মাজার রোডের বাসিন্দা।
আজ রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারনার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আদালত।
এ ব্যাপারে এইচ এম আব্দুর রহমান বলেন- ‘গত ১০ অক্টোবর বিকালে আমি দরগাহ থেকে ‘জমজম কুপের পানি’ ক্রয় করি। পরে গণমাধ্যমের খবরে জানতে পারি এটি জমজম কুপের পানি নয়। একটি মহল প্রতারণা চালাচ্ছে। পরে বিষয়টি আমি আদালতের নজরে আনি।’
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed