ঝালকাঠিতে আবহাওয়ার পরিবর্তনে ডায়রিয়ার প্রকোপ
মোঃ শামিম খান, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে দিনে গরম-রাতে শীত এরমধ্যে আবার কখনও হাল্কা গুড়ি গুড়ি বৃষ্টি। এ কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ৭ দিনে দেড় শতাধিক রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি এবং শতাধিক রোগী বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশু ও ভয়স্ক রোগীদের সংখ্যা অনেক বেশি।
রোববার সকালে গোলাম মোস্তফা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধ গোলাম মোস্তফা নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, শনিবার বিকেলে গোলাম মোস্তফা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে এনে সন্ধ্যা ৭ টার দিকে ভর্তি করা হয়। চিকিৎসক সংকট ও দায়িত্বরত সেবিকাদের অবহেলার কারণে যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি রোববার সকাল ৯টার দিকে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর ৩২ জন, ১৩ নভেম্বর ২৮ জন, ১৪ নভেম্বর ১১ জন, ১৫ নভেম্বর ২০ জন, ১৬ নভেম্বর ১৪ জন, ১৭ নভেম্বর ১৯ জন, ১৮ নভেম্বর ১৭ জন এবং সর্বশেষ ১৯ নভেম্বর রোববার সকাল ১০টা পর্যন্ত ১৮ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তালিকাভুক্ত রোগীদের মধ্যে ১ জনের মৃত্যু এবং ৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ গোলাম ফরহাদ জানান, মৌসূমী আবহাওয়া পরিবর্তনের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে খাদ্যে বিষক্রিয়া ও সঠিক হজম শক্তি না হওয়ার ফলে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে তিনি আরো জানান, চিকিৎসক সংকট থাকা সত্তেও আমরা রোগীদের সঠিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed