Main Menu

মাধবপুরে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে মাধবপুর উপজেলার আখড়া রোড এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আখড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা পালিয়ে যায় ।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed