সিকৃবির ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ভর্তি পরীক্ষা একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সিলেট নগরীর আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ৪২৫ আসনের বিপরীতে ১১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারীর প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম, ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিভিন্ন অনুষদীয় ডিন ক্যাম্পাসসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার (১৮ নভেম্বর) প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
Related News
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More



Comments are Closed