শ্রীমঙ্গলে অবৈধ বালু উক্তোলনের মহোৎসব, ২৯২ ট্রাক জব্দ
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উক্তোলনের মহোৎসব শুরু হয়েছে। এলাকার স্থানীয় প্রভাবশালী ও দলীয় নেতা কর্মীদের দোহাই দিয়ে কোন ধরণের নিয়ম নীতি আইন কানুনের তোয়াক্কা না করে পরিবেশের ও এলাকার ভারসাম্য নষ্ঠ করে দেদারসে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলাস ছড়া এলাকায় গিয়ে দেখা যায় অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালুসহ দুটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়াও বিকালে সহকারী তহসিলদার সাধন চন্দ্র দাস এর নেতৃত্বে বিলাস ছড়া ভটেরতল এলাকায় অভিযান চালিয়ে স্তুপকৃত ২৯০ ট্রাক বালু জব্দ করা হয় এবং জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্য শহীদ মেম্বারের নিকট জিম্মা দিয়ে আসেন।
এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট ও অনেকের বাড়ী ঘর ও ধানি জমিতে ক্ষয়ক্ষতিসহ অনেক স্থাপনায় ভাংঙন শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসি এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ¯া’নীয় থানাকে অবগত করেন অবৈধ বালু ভর্তি ট্রাকগুলো আটক এবং সহকারী তহসিলদার সাধন চন্দ্র দাস কে ঘটনাস্থলে গিয়ে বালু জব্দ করার নির্দেশ দেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed