Main Menu

পাঁচবিবি সীমান্তে ভারতীয় কাপড় উদ্ধার

মোঃ অালী হাসান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকা থেকে ভারতীয় কাপড় উদ্ধার করেছে। যার মধ্যে শাড়ি ১৩২ পিচ, চাদর ১০০টি ও প্যান্টের থান কাপড় ৭০ হাজার মিটার। এর সিজার মুল্য প্রায় ২৩ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। আটাপাড়া বিওপি কমান্ডার মাহবুব হোসেন জানান, বুধবার দুপুরে চোরাকারবারিরা উদ্ধারকৃত পণ্যগুলো নিয়ে সীমান্ত অতিক্রম করে রতনপুর এলাকা দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তা ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত কাপড় গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed