হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতার গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জে উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০) এর গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল টহল পুলিশ বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের চিরকুটের মাধ্যমে তার নাম পরিচয় পায় পুলিশ। পরে পুলিশ মঙ্গলবার সকালে তার পরিবারকে সংবাদটি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে কামালের লাশ সনাক্ত করেন।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সোয়ারগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বর্তমানে জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০) ব্যবসায়িক কাজে ঢাকা গিয়েছিলেন।
গত সোমবার রাতে কাজ শেষে ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে কে বা কারা তাকে গুলি করে হত্যা করে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তার লাশের ময়নাতদন্তের পর রাত ১০ টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed