সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা- শিয়ালডাঙ্গা গ্রামের আসাদুল গাজীর কন্যা তামান্না খাতুন (২) ও একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর কন্যা মারিয়া খাতুন (আড়াই বছর)।
আজ সোমবার সকালে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শিশু তামান্না ও মারিয়া তাদের বাড়ির পাশে একটি ডোবা পুকুরের ধারে খেলা করছিল। অসাবধানবশত একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। এতে দুজনেরই মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
পরে তাদের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে তারা লাশ দুটি উদ্ধার করেন। এদিকে, দুই শিশুর মৃত্যুতে শিয়ালডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় এলাকাবাসী দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি বলেও জানান তিনি।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed