জাফলংয়ে মাটি চাপায় কিশোরী নিহত, যুবলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ে পাথর কোয়ারী মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় এক কিশোরী নিহত হয়েছে। এছাড়া আহত হযেছেন আরো ৪ জন।
আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্বজাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নানু মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত কিশোরীর নাম চম্পা দাস (১৭)। সে নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার শ্যামপুর গ্রামের রঞ্জিত দাসের মেয়ে। এছাড়া মাটি চাপায় আহত হয়েছেন জুতি বিকাশ, দিপ্ত সরকার, অজিৎ সরকারসহ আরো চারজন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারী জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকা থেকে একটি চক্র দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় পাথর শ্রমিকরা সোমবার ভোরে পাথর উত্তোলন করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, মাটি চাপায় নিহত চম্পা দাসের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন- জাফলং মন্দিরের জুম এলাকায় মাটি চাপায় ১ জন নিহতদের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed