৭ মার্চের ভাষণের ই-বুক ও মোবাইল অ্যাপ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ‘১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও রাজনীতির মহাকাব্য’ গ্রন্থের ই-বুক ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে বিশ্লেষণধর্মী প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন ।
বইটি তাকে হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নিজে। আর বঙ্গবন্ধুর ভাষণের নির্বাচিত ২৬ বাক্যের ওপর বিশ্লেষণ করেছেন মুস্তাফা নুরুল ইসলাম, আব্দুল গাফফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুনতাসির মামুনসহ প্রথিতযশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখকরা।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed