শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা আহত
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে কলেজ রোডে একটি চায়ের দোকানের সামনে তিনি সন্ত্রাসী হামালার শিকার হন।
আহত ছাত্রদল নেতা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মোরশেদ ছালেহীন নাবিল বলে জানা গেছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল জানান, নাবিল রিক্সা যোগে বাসায় ফিরছিল। এসময় কলেজ রোডের একটি চা দোকানের সামনে পৌঁছালে ২ ব্যক্তি নাবিলকে রিক্সা থেকে নামিয়ে দা দিয়ে উপর্যপুরি আঘাত করে। এতে নাবিলের হাত পায়ে মারাত্মক জখম হয়।
রাতেই আহত নাবিলকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed